এতো সব কিছু তোমার জন্যই।
শিউলী ফুল, ভোরের শিশির
তোমার কাছে মেললো ডানা।
তোমার প্রত্যেকটা সকাল নেমে আসে যখন
অভিশাপ হয়ে ,তুমি দেবী হয়ে জেগে ওঠো।
নিঃস্ব , রিক্ত হয়ে প্রমান কর সবাই তোমার
দয়া ই চায়।
চোখের জল তোমাকেই মানায়।
তৃতীয় নয়নে আগুন জ্বেলোনা মা গো !
তুমি কাঁদো বারবার , শত বছর ধরে।
শুধু হাসতে ভুল না , এত কান্নার পরেও।
তুমি দ্যাখোনি , প্রভু যীশু হাসেন?. ..ক্ষমা করেন ;
তাই যীশু বেঁচে থাকেন অন্তরে।
জুডাস কিন্তু রয়েই যাবে বিশ্বাস ঘাতকের দলে ,
ক্ষমাহীন অপরাধে।
তোমার কান্না শিশির হয়ে ভিজিয়ে দিক শুকনো মাটি,
ইঁট , কাঠ পাথরের অন্তরালে।