মাঝরাতের আড়াল ভেঙ্গে দেওয়া জীবিত ভালবাসায়
বেঁচে উঠি সহস্র বছর পর। একবার হলেও সাইরেন দের গানে
ক্লান্তি কাটিয়ে নিভৃতে অসুখ সারিয়ে নীতির শিকল গলিয়ে
পেরিয়েছি ফাঁক ফোকর। ভয়ের আলখাল্লা খুলে তোমাকে দিলাম চুমু ;
শরীরী যন্ত্রণায় জেনেছি পাপ পুণ্য দাঁড়ি পাল্লায় সমান সমান।
ঈশ্বর এবং শয়তানের টাগ অফ ওয়ারের নো ম্যানস ল্যান্ড এ
ভালবাসা এদিক ওদিক কাঁটাতারে মুখ তুলে দেখে নেয় সীমান্ত প্রহরীর
বুলেটের গতি , বেয়নেটের ধার। ইকিরমিকির ফন্দি ফিকির আঁটা শাস্তি যোগ্য
অপরাধের বিচারে গুরুত্ব পাওয়া আইনের নকশা কোরো!
অথবা ইচ্ছে গুলোকে কবরে পাঠানোর ষড়যন্ত্রে বোলো আমেন।
ভালোবেসে ঝুঁকি নিয়ে হুন্ডি দিলাম অন্ধকারে।
কান্নায় ভেঙ্গে পড়ার আগে হিসাব মিলিয়ে নিও।
পেয়ে যাবে কিছু রসদ বাঁচবার , ভালবাসার , ভরসার,
আরো কিছু বছরের ক্ষতিপূরণ , অথবা জল , রক্তমাখা হাত ধোয়ার।

No comments:
Post a Comment