এনাটমি শেখাচ্ছে হৃতপিন্ডের উত্তেজিতা , সংকোচনশীলতা .
হৃদ্চক্রের বৃত্তে ঘটনা থেকে দুর্ঘটনা ঘটার মধ্যবর্তী , অন্তর্বর্তী
সিস্টল ডায়াষ্টলের ছন্দবিচ্যুতি। শারীরবিদ্যার ক্লাসে বিউটিফুল মিথ
ভেঙ্গে শব সাধনা, উপকরণে গ্লাভস ,তীক্ষ্ণ ছুরি ,ফরমালিন।
কতদিন পরে মানুষ এর কাছে মানুষ লাশ হয়ে ওঠে ?
এনাটমি বলে দেয় ভাইটাল ক্যাপাসিটি কতটা সাহস জোগায় ,
প্রতিদিন বাড়ি ফেরার সময় ব্যস্ত্য মেট্রো তে শ্বাসরোধ
এর পরেও দিব্বি বেঁচে থাকার অকারণ ।
মধ্যবিত্ত মেরুদন্ডি জীবনবোধে এনাটমি খোঁজে।
জ্বলে পুড়ে ঋণ রেখে খুঁটে নেয় নখ।
অলৌকিক ঠিকানার সংক্রমণ ছড়ায় দ্রুত।
উত্তর খুঁজতে যায় না এনাটমি ,এত মানুষ আশাহত কেন?

No comments:
Post a Comment