মোহো -
স্বপ্ন দেখছি রোজ , শুন্যে র বুকে ঘর বাড়ি ,
বাড়ছে পাঁজরে চাহিদার কার্ভ , এক সুত্রে সবই আমার।
চেনা ছকে চলতে গিয়ে গিয়ে হাঁফিয়ে উঠে খুঁজতে বেরিয়েছি
আরেকটা দেশ [অবশ্যই মধ্যবিত্তের নয়] ,
তোমার বুক ;অল্প চেনা তেই অনেক কিছুই আজ আমার মুঠোয়।
কাম -
অন্যথায় আমরা দুজনে একক,অভিসারী দৃষ্টিতে সমুদ্র সমান
ভালবাসা , আলিঙ্গনে নোনতা ব্যস্ততা,- হুবহু তৈরী করছি
ঠিক যেমনটা শাস্ত্র বুঝিয়ে দিয়েছে সেই কোন কালে ;
দ্বার আগলে ঢেউ। সঙ্গী পাগল বাতাস ,
আঁকড়ে ধরা ছবি , দৃষ্টিহীন সম্বন্ধে উষ্ণতার স্পর্শ।
লোভ-
অসাধারণ সব মহার্ঘ্য রাতে হিসাব করছি
খ্যাপা ষাঁড় এর লাফালাফি, কাল,আজ , আগামী র সূচকে
বাজি রেখেছি যাবতীয় সঞ্চয়। একা ঘরে মুক্তি খুঁজি ,
দেওয়ালের ওপারে পাস ফেরে তৃষ্ণা ; মরে মরুক আক্ষেপে।
আমার আছে পাওয়ার নেশায় ভাসা , সমুদ্রের ঢেউ এ বাদামের খোলায়।
মাত্সর্য -
যখন দেখি চারপাশে সবাই কেমন পাল্টাচ্ছে নিজেকে
রঙে , ঢঙে , মোবাইলে , ট্যাবে, ছবিতে , বিশ্বাস কর ,
নিজের ওপর ঘেন্নায় কুঁকড়ে যাই। যা কিছু কেনা যায় ,
সব ই তো তোমাদের হাতে।
তবে আমি বা কেন নই ? ইস যদি আমিও ....
মদ -
ভেবে নিতে পারো যা খুশি , যা শুনেছ
বিশ্বাস করছ , করতেই পার , আমার কিছু কি এসে যায় ?
প্রতিবারের মতই তো ফিরবে আমার কাছেই , জানা কথা ,
তাও কেন চোখ রাঙানো ? আস্পর্ধা র বাড়াবাড়ি , অযথা ন্যাকামি ?
ভুলে যাও কেন , সবটাই তো আমার , নির্ভরতায় পোষা প্রাণী হওয়া এখনো কি বাকি ?
ক্রোধ
তুমি আর আমি মোটেই এক নই।
একসাথে থাকা মানে এই নয় নিয়ম মানা ....
আদেশ করছ কাকে ? আসলে তো সবটাই
তোমার খেলা।ভুল বুঝিও না, আমি সব জানি।
একটা ভুলের মাশুল গুনছি , আগুনে জ্বলছি।
*********************************
সংযমী সত্বায় শ্রদ্ধাস্পদ শাস্ত্রজ্ঞানী।