Wednesday, 17 September 2014

অল্প কিছু

 মুঠোভর্তি আকাশের গুঁড়ও ,গয়নায় তারার ঝিকমিক। 
রাত নেমেছে কার্নিশ বেয়ে ,আগুন পোকার মরণ ঝাঁপ। 
মেশাচ্ছি  নদীর বুকে ,মেঘলা বাতাস।  
একটুখানি  ভালোবাসবো , তোলা  থাক  না  দীর্ঘ্যশ্বাস। 
তোর  জন্য  নিভিয়েছি মোমবাতি। 
জানি তুই নিস্তব্ধতায় ধরা দিবি। 
এবার  ফুটেছে চাঁদ , মাঝ আকাশে 
মেঘেদের  মেসেজ এ  আলো  ছায়া  স্মাইলি। 
একটা সুখের ঠিকানা  পেয়ে যাবি  ,
অলি গলি পেরিয়ে, বড় রাস্তার মোড়  এড়িয়ে,
ল্যাম্প  পোস্টের  হলদে গভীরতা মাখা  চাবি।
তুলে দিলাম  সিন্দুকে  , আকাশের  কাছে লেখা  চিঠি।  



 

যা দেবে

আমাকে  কান্না দিও না , যেন ভালবাসতে পারি।
আমাকে ঘুম দিও না , যেন দেখতে পারি। 
আমাকে চার দেওয়ালে  কবর দিও না। 
আমাকে একটা আকাশ দিও , যেন ডানা মেলতে পারি....... 
লাট খাওয়া ঘুড়ি  হওয়ার  আগে আরো কিছুটা উড়তে পারি ........

 

Tuesday, 16 September 2014

হাতে রইলো .......

 পুরোনো   কাগজের পাতায় তৈরী ঠোঙ্গায় ,
ঝালমুড়ি চপ চানাচুরে সন্ধ্যা গুলো দিব্বিই বিকোয়। 
কিছুটা লজ্জা ঢাকতে খবর খুঁজি , 
 সময়ের লিপি , সাইক্লোন , ভূমিকম্প অথবা ইমার্জেন্সি। 
আদর, উষ্ণ বন্ধুত্ব ,  বশীকরণ। 
অবর্থ্য ফল ফলবেই , টুকে নিন নম্বর , জ্যোতিষীর মুঠোফোন মুঠো ফোন। 
আঁকড়ে নিয়ে লজ্জা ঢাকি সময়ের  কাছে, কাগজে। 
সভ্যতার হজমিগুলী , মার্ডার র অফিস  কপি। 
যুদ্ধাস্ত্র শানাচ্ছি সুখী দাম্পত্যে,
বেছে নিলাম  পরকিয়া , নিস্ফলা মগজে। 




bechhe newa porokiya ,nisfola mogoje!

Sunday, 7 September 2014

ইত্যাদি

পরীক্ষায় চেনা প্রশ্ন , উত্তর ছিলো  পেনের  নিব এ। 
সংজ্ঞা ভারী  ভারী , দিব্বিই টুকেছি আত্মবিশ্বাসে। 
স্মৃতি নির্ভরতা নিশ্চিত করেছে জিজ্ঞাসা চিন্হের সন্দেহ। 
পাতার পর পাতায়  জমেছে থীয়রী , দার্শনিক কচকচানি, বিনির্মাণে 
বিজয়িনী ;
 উত্তর পত্রে পূর্ণমানে সংকট।   উদাহরণ  ভুলে গিয়েছি
চিন্তায়  অপরিসীম তত্পরতা , মুখ রক্ষায় অন্তজ  "ইত্যাদি, ইত্যাদি ".
 


Saturday, 6 September 2014

শব্দ -এলোমেলো

অচেনা ঠিকানায় পাঠালাম চেনা বৃষ্টির ছাঁট। 
ঘুমিয়ে পরলেও শুনবে মেঘ ভাঙ্গা ডাক। 
জানালার কাঁচে জাগবে সারারাত,
মোড়ের  মাথায় মন খারাপের আঁচ। 
নরম ঠোঁটে  কাছে কান্না দিয়েছো  বাঁধা। 
আরো কিছু দিন , তারপর সব ভুল , চেনা জীবন 
পেরিয়ে  আলেখ্যতে  গোলক ধাঁধাঁ। 


Thursday, 4 September 2014

জাহানম্মে

সেলাম ঠুকে সেলামি দিয়েছি ,
গুনতিতে বাদ  যায় নি ছোট্ট  হিসাবও। 
 ভুল করে না ক্যালকুলেটর , 
ব্যালান্স শীট এ যোগ বিয়োগে 
সুদের হিসাব মিলছেনা।
আসল ভুল তো অন্য কোথাও লুকিয়ে-
ডিএনএ জানে বিস্ফোরণের ফুলকি। 
এখন ওয়াইনের গ্লাসে ফেরত দিচ্ছি  নজরানা। 
জটিলতায় ইন্টেরোগেসন ,আবাহনে জ্বলন্ত নিশ্বাস।
কামনায় হাহুতাশ। ধার ধারছে  কে ?
চিলেকোঠায় সাম্যবাদ .

Wednesday, 3 September 2014

আঘাত এবং ক্ষতিপূরণ

মাঝরাতের আড়াল ভেঙ্গে দেওয়া জীবিত ভালবাসায় 
বেঁচে উঠি সহস্র বছর পর। একবার হলেও সাইরেন দের গানে 
ক্লান্তি কাটিয়ে নিভৃতে অসুখ সারিয়ে  নীতির শিকল গলিয়ে 
পেরিয়েছি ফাঁক ফোকর। ভয়ের আলখাল্লা খুলে তোমাকে দিলাম চুমু ;
শরীরী যন্ত্রণায় জেনেছি পাপ পুণ্য দাঁড়ি পাল্লায় সমান সমান। 
ঈশ্বর  এবং শয়তানের টাগ  অফ  ওয়ারের নো  ম্যানস ল্যান্ড এ  
ভালবাসা এদিক ওদিক কাঁটাতারে মুখ তুলে দেখে নেয়  সীমান্ত প্রহরীর 
বুলেটের গতি , বেয়নেটের ধার। ইকিরমিকির  ফন্দি ফিকির আঁটা শাস্তি যোগ্য 
অপরাধের বিচারে গুরুত্ব পাওয়া আইনের  নকশা কোরো!
 অথবা ইচ্ছে গুলোকে কবরে পাঠানোর ষড়যন্ত্রে  বোলো  আমেন। 
ভালোবেসে ঝুঁকি নিয়ে হুন্ডি দিলাম অন্ধকারে। 
কান্নায় ভেঙ্গে পড়ার  আগে হিসাব মিলিয়ে নিও। 
পেয়ে যাবে কিছু  রসদ বাঁচবার , ভালবাসার , ভরসার,
আরো কিছু বছরের ক্ষতিপূরণ , অথবা জল , রক্তমাখা হাত ধোয়ার।  

Monday, 1 September 2014

এনাটমি র ক্লাসে

এনাটমি শেখাচ্ছে হৃতপিন্ডের  উত্তেজিতা  , সংকোচনশীলতা .
হৃদ্চক্রের বৃত্তে ঘটনা থেকে দুর্ঘটনা  ঘটার মধ্যবর্তী , অন্তর্বর্তী 
সিস্টল  ডায়াষ্টলের ছন্দবিচ্যুতি। শারীরবিদ্যার  ক্লাসে বিউটিফুল মিথ 
ভেঙ্গে শব  সাধনা, উপকরণে  গ্লাভস  ,তীক্ষ্ণ ছুরি ,ফরমালিন। 
কতদিন পরে মানুষ এর কাছে মানুষ লাশ হয়ে ওঠে ?
এনাটমি বলে দেয় ভাইটাল  ক্যাপাসিটি কতটা সাহস জোগায়  ,
প্রতিদিন বাড়ি ফেরার সময় ব্যস্ত্য মেট্রো তে শ্বাসরোধ 
এর পরেও দিব্বি  বেঁচে থাকার অকারণ ।  

মধ্যবিত্ত মেরুদন্ডি জীবনবোধে  এনাটমি খোঁজে। 
জ্বলে পুড়ে  ঋণ রেখে খুঁটে নেয় নখ। 
অলৌকিক ঠিকানার সংক্রমণ ছড়ায় দ্রুত।  
উত্তর খুঁজতে যায় না এনাটমি ,এত মানুষ আশাহত কেন?

Saturday, 30 August 2014

প্রেমিক এবং একটি কবিতা

তুমি বিরল প্রেমিক , শুন্যে গল্প আঁকো , অশান্ত ঈশান কোনের 
ধুলো ঝড়  চিঠি লিখেছে তোমার প্রেমের। যুদ্ধচেতনায় সারমেয় কুল 
কি প্রবল পরাক্রান্ত। রাস্তায় যানজটে গালাগালি, ঠেলাঠেলি। 
রোজ ই  ফুসফুসে কমছে আত্মবিশ্বাস  , জিভ দিয়ে 
নিকোটিন ঠোঁটে সৌন্দর্য্য জরীপ  কর বেওয়ারিশ বিকেলে। সুবোধ 
সেজে যদিও  রাখো পুষে রাগ , adrenalin  আগল দিয়ে। 
এটিএম দিচ্ছে উগরে মহার্ঘ্য কাগজ। 
তখন তুমি মহাপুরুষ একাকী। ভালবাসার অবাক চিহ্ন
ভিক্ষার ঝুলিতে বইতে বইতে আক্ষেপ করে কবিতা লেখা শেষ করে 
হাই তোলো অনুভূতি জড়িয়ে।  দৌড়াতে গিয়ে থমকে যাও; 
গচ্ছিত জীবনের দাবী  বুকের ভিতর হাপর হয়ে সাহস যোগায়। 
অকপট আবেগ টপ টপ ঝরে পরে , আমাকে শিখিয়ে দিও কি 
করে বাঁচবো , খোলামুখ সম্পর্কে ধ্বস নামছে দ্রুত ; পাত্সংস্থানে 
ভূমিকম্প ছিঁড়ে ফেলে রোজনামচা। 
বাস্তবিকই কি প্রেমের কাছে গুটি পায়ে অতিক্রান্ত বিষন্নতা? 
শুন্যে লিখে দিও আবার শেষের কবিতা।


Friday, 29 August 2014

নির্ণয়

মেমোরী কার্ডে ধরা মুগ্ধতায় অবস্থান বদলাচ্ছে ভাসমান 
শুন্যতা। উড়তে থাকা অন্ধকারের ডানায়  বিলীন হয় আঁচড়র 
শব্দ।  তুমি রয়েছো  নিরুদ্দেশে , অবশেষে বৃষ্টি নামলো  কবিতা হয়ে। 
সুখ গুলো মুঠো ভরে  কুড়িয়ে নিয়েছি মাঝ রাতে; বাকি থাকলো 
পর্যায় সারণী , রসায়নের ফর্মুলায় ত্রুটি বিচ্যুতি গবেষণা। 
পিপড়ে রা সাংকেতিক সমাজতন্ত্রে ক্লিনিকালী  সঠিক ,
প্রেসক্রিপসন এ N -TEN ,ভীষণ  ভালবাসা সুদেমূলে  পিতৃতান্ত্রিক।

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...