তোমার অন্ধকার , আন্তর্জাতিক শুন্যতা, কঠিন জমাট আবেগ
ছিঁড়ে ফেলে আচমকাই বলে ফেলি , -"অন্য ভাষায় দিয়ে গেলাম দুর্বোধ্য
স্তব্ধতা। " তোমার খবর পাচ্ছি রোজ রাজ পথে।বিরতি গিলে নিচ্ছে
রামধনু , চায়ের লিকার , জরুরী কফি কাপ। তোমার ঠোঁটে আলোর
জোওয়ার , ভূত এ পাওয়া পুরনো পিয়ানোর সুর , সমুদ্রের বর্ণমালা
পরিচয়ে কয়েক মুহূর্ত ভুল করা ডুয়েট , কাফের ছিলে না তুমি।
নিয়ম বেঁধেছে ছোটা , বন্ধ ঘরে ধুলোর আল্পনা।
বাকি সব ভালোবাসা জন্ম মৃত্যুর সীমারেখা , নাগরদোলা -
এই তো আছি , ঠিক আছি , ভালো আছি; তলিয়ে দেখলে
দেখতে পাবে , নটী র দলিলে রাত পোকাদের গান;
ভুলে যাওয়া ভালো, দেওয়াল উঠলে স্বভবতই হাহাকার !
দৃশ্যতই অযাচিত টুঁটি টিপে ধরা উল্লাস-তবুও আশ্বাস বিরুদ্ধ সংলাপ .
No comments:
Post a Comment