আজ ছুটি থাকলেও অফিসে কাজের জন্য যেতে হয়েছিলো। ছিলাম একাই প্লাটফরম এ বসে...মানে চেনা সেরকম কেউ ছিলনা।যাইহোক বসেছিলাম বেশ। পাশের একজন ভদ্রলোক তার জুতো পালিশ করাচ্ছেন। মনে হলো ওনারা দুজন পূর্ব পরিচিত।আমি শ্রোতা হয়ে তাদের কথোপকথন শুনছি। যিনি জুতো পালিশ করছেন বেশ একগাল হেসে বললেন "বাবু,ছেলেটা মাধ্যমিক দিচ্ছে এবার। পাস করে গেলে আমার মতো পালিশ করতে হবে না , ওকে আমি পড়াব ,একটা টেস্ট পেপার কিনে দিয়েছি। দেখি কি করে। "
ভাগ্যিস হীরক রাজা র কথা উনি শোনেন নি -"লেখা পড়া করে যে , অনাহারে মরে সে "
শিক্ষিত বুদ্ধিজীবী ছত্রাক সম সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে চাওয়া গুল্ম , মহীরুহ হবে তো ?
ভাগ্যিস হীরক রাজা র কথা উনি শোনেন নি -"লেখা পড়া করে যে , অনাহারে মরে সে "
শিক্ষিত বুদ্ধিজীবী ছত্রাক সম সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচতে চাওয়া গুল্ম , মহীরুহ হবে তো ?
No comments:
Post a Comment