গুনে গুনে আটদিন পেরিয়েছে।
সাত রাত আকাশ গলে যাবার পর
নতুন মাটি কামড়ে আজকের সকাল ঠিক
বেরিয়ে এলো মেঘ চেরা গলা দিয়ে টুপ করে।
এখন আমরা হাঁটতে পারি , প্রশ্ন উত্তর গুলো
যেগুলো জমে গেছে মৃতের শহরে, ফেলে দিতে পারি।
সন্দেহ - স্বীকারোক্তির মাঝে কিছুটা স্বপ্ন কাঁধে মাথা রাখে ....
আগামী সুখের দর্পনে পরিমিতি।
মুঠো বন্দী রুমালে অপার্থিব গোধূলি -ধোঁয়া মাখা রাতের খুনসুটি -আড়ি।

No comments:
Post a Comment