আছে তো অনেক কিছুই খন্ডিত , আংশিক।
বারবার একই দিকে চেয়ে থাকার নৈশব্দ।
অনেক অসুখ জমিয়েছি , ডাস্ট বিনে উজাড়
ট্যাবলেট স্ট্রিপ। প্রেম ঘুম পাড়ায় না। শুধু হেঁটে যাও;
পাহাড়িয়া পথের অসম্পূর্ণতা নিভন্ত বিকেলে ঋণ করে-
দিয়ে যায় শোধ রোজের সকাল।
বিছানা জোড়া ঘুমে করজোড়ে মুক্তি চেয়ে নিলাম।
ঘূর্ণাবর্তের কেন্দ্রে ভাত মাখি চটকে দৈনন্দিন উপকথায়।
ভীড় এড়িয়ে চোখ বুজি।নিসর্গ আঁকি স্বপ্নের ঈশারায়।

No comments:
Post a Comment