আমার মৃতদেহ আমি খুঁজে পাই হঠাত লুকিয়ে থাকা ভয়ে ;
এরকম হতেই পারে , কিন্তু কবিতা জানালা বেয়ে আসেনা।
মনে হওয়া এবং তার থেকে আরো আশ্চর্য ভুল ভাঙ্গা
রাজনীতির অঙ্গ নয়। সু সময় স্বাধীনতা আনে , নিরাপদে
নেমে আসে ভালবাসা। খাঁজকাটা দেহ বিকোনোর পর আপদ বিদায় !
খুব কাঁদতে ইচ্ছা করলে চোখ জ্বালা করে।আমার দেহে এপিটাফ -মেকি সন্তাপ।
এদিকে কপট লেখক প্রেমের উপন্যাসে কাকোবন্ধ্যা প্রেমিকাকে পাঠিয়ে দিলো দার্জিলিং ....
শহরতলি, জন্মের মহামারী , ক্রীতদাসী,হাত তালি ।
বেশ কিছু রসদ এ বোঝাই গল্পের গাড়ি।

No comments:
Post a Comment