রূপসা কোন নাম নয় , একটা
নদীও নয় যে বয়ে যাবে কলকলিয়ে। রূপসা আমার বিমূর্ত ধারনা যে সিগারেট এর ধোঁয়া হয়ে
ভেসে যায় বারবার ।আমার আসক্তির চূড়ান্ত বিন্দু কে নারা দিয়ে।
এখনও রাত আসে আমার কাছে ;
মায়াবী চাদরটাতে দেখতে পাছহি বেশ কয়েকটা ফুটো। এগুলো তো সেলাই এর ফোঁড়ে জোড়াতালি
লাগবেনা।
গভীর ঘুম হাতছানি দিয়ে
ডাকে। তবুও পৌঁছাতে পারিনা অতল খাদের গভীরে , মৃত্যু উপত্যকার খাদে দৌড়ে গিয়ে
কিনারায় দাঁড়িয়ে আছি। মুহূর্ত কেটে যাছে নিঃশব্দে।
আজকাল আর সেরকম কাউকে মন এ
ধরে না। চেতনারা প্রায় অবশ। ঝুলন্ত বাদুড়ের পাখায় ভর দিয়ে দুঃস্বপ্নরা এসে রক্ত
শুষে নেয়, চেটে নেয় স্বেদবিন্দু। দেবদারু গাছ পুড়ছে আগুন...পূর্ণিমার চাঁদের রুপালী
আগুন বড়ই ভয়ঙ্কর।
এলোমেলো জীবন টাকে ইস্তিরি
চালিয়ে ভাঁজ মুক্ত করছি আজো । রোজ হাসতে হবে তাই।
রূপসা তবুও তুমি ঝাপসা হছনা
আজ, এখন ও।
চূড়ান্ত সত্যি এটাই।