Tuesday, 6 May 2014

AMAR PARIJAAT

পারিজাত বসন্ত ভুলেছে,
পারিজাত হারিয়েছে স্বর্গ। 
নির্যাতিত, পদদলিতা,
সাদা পাপড়িতে কালচে রক্ত !
চেনা চেনা পথে ,আধভেজা ভোরে  পারিজাত ঘুমাতে  পারেনা। 
ভাসমান অস্তিত্যে শিকড়ের টান বাস্তবিক ই হাস্যকর। 
যে ভাবে ভোর  হয় , আবার  নামে রাত। 
যে সখ   জাগিয়ে রাখে  মাঝ রাতের শহর ,পথঘাট। .
হাসি,রাগ,অভিমান যে দাড়িপাল্লায় বেশ হালকা ,
আর ভালবাসা পরাকাষ্ঠা। 
পারিজাত নেভায় এল রোজকার মতোই ,
নিজেকে ঢেকে নিয়ে অন্ধকারের মোড়কে। 
জেগে থাকে নিস্পাপ তারা ,জ্বলজলে কপালের টিপ.
ইন্দ্রের অমোঘ  হাত  কেড়ে নেয়  বারবার.......


তবুও বেঁচে  থাকে পারিজাত। 
অতীতের মূলধনে  বর্তমানের কারবার

No comments:

Post a Comment

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...