পরিচিত হওয়া ঠিক কতটা যায় ?
চেনা আর পরিচিত কি এক?
সমুদ্র তীর , বালিয়াড়ি , ঝিনুক বা তুমি
কোনটা পরিচিত অথবা চেনা - এত সহজ এ কি যায় বলা.
পরিচিতি শুরু কলেজের দিনে।
তারপর আসলো চেনার সময়।
ঠিক কতগুলো দিন একসাথে থাকলে
কাউকে চেনা খুব সহজ হয়?
যেমন চিনেছি তোমার শরীরের খাঁজ ,
কুড়ি বছর ধরে.
পাশ ফেরা, হাই তোলা, জল খাওয়া বা আচানো।
গরমে স্নানের শেষে সেই চেনা বুনো গন্ধ।
হঠাত টুকরো বিকেলে আরো চেনা হওয়ার মুহুর্তে দেখলাম
কোথাও যেন মিনিট আর সেকেন্ডের মাঝে
বিবর্ণতার রেখা!
ধীরে ধীরে কখন যে চেনা থেকে মিশে গেছো পরিচিতদের ভিড়ে।
গন্ডিটা কেটে দিয়ে গেছে অন্য আরেক পরিচিতই।
চেনা আর পরিচিত র হলদে দন্দ। .......
জানালায় বসে হিসাব করতে গিয়ে দেখলাম
পেকে গেছে দশ -বিশ টা চুল !
কুড়ি বছর একসাথে ,
তবুও চিনতে পারলাম কি মনের ভাঁজ ?
এখন তুমি আমার পরিচিত ঠিক ই , তবে
চেনা নও।
চেনা আর পরিচিত কি এক?
সমুদ্র তীর , বালিয়াড়ি , ঝিনুক বা তুমি
কোনটা পরিচিত অথবা চেনা - এত সহজ এ কি যায় বলা.
পরিচিতি শুরু কলেজের দিনে।
তারপর আসলো চেনার সময়।
ঠিক কতগুলো দিন একসাথে থাকলে
কাউকে চেনা খুব সহজ হয়?
যেমন চিনেছি তোমার শরীরের খাঁজ ,
কুড়ি বছর ধরে.
পাশ ফেরা, হাই তোলা, জল খাওয়া বা আচানো।
গরমে স্নানের শেষে সেই চেনা বুনো গন্ধ।
হঠাত টুকরো বিকেলে আরো চেনা হওয়ার মুহুর্তে দেখলাম
কোথাও যেন মিনিট আর সেকেন্ডের মাঝে
বিবর্ণতার রেখা!
ধীরে ধীরে কখন যে চেনা থেকে মিশে গেছো পরিচিতদের ভিড়ে।
গন্ডিটা কেটে দিয়ে গেছে অন্য আরেক পরিচিতই।
চেনা আর পরিচিত র হলদে দন্দ। .......
জানালায় বসে হিসাব করতে গিয়ে দেখলাম
পেকে গেছে দশ -বিশ টা চুল !
কুড়ি বছর একসাথে ,
তবুও চিনতে পারলাম কি মনের ভাঁজ ?
এখন তুমি আমার পরিচিত ঠিক ই , তবে
চেনা নও।