Friday, 22 May 2015

এরকমই আমি

আমাকে ক্লান্ত করে মেঘলা বাতাস। 
এক ঝাঁক পায়রা ডানা  মেলে উড়ে যাওয়ার 
পর ধূলোর  গন্ধ মাখি। 
ক্ষনকালে  মুখ ঢেকে জন্মাচ্ছে স্বাধীনতা ,
আদপেই বুদবুদ ;ভাগাভাগি করতে পারি  সময়। 
শরীর  অথবা সৃষ্টি ভাগ করলে শুন্য ফল। 
তুমি ভাবতেই পারো উদারীকরণ ,
আমি পাশ ফিরে শুয়ে জানালার শিক.....!
অনেক ধরনের স্বপ্ন গভীরে  অন্তর্লীন। 
আমাকে ভাগ করতেই পারো অস্তিত্ব সীমান্তের কাঁটা-তারে। 
তবুও মন অন্তহীন। 




Monday, 13 April 2015

আমি /তুমি =বাদবাকী সব

 ব্যাখ্যা ছাড়া সময় বালিয়াড়ির উপত্যকায়।
গল্পের প্রান্তরে একাকী আমি , জাফরী কাটা দেওয়ালে
ইতিহাসের প্রত্যাবর্তন। প্রশ্নের পরম্পরায় নীরব উত্তর।
একতরফা প্রমান দিতে দিতে ক্লান্তিকর রাজপথ শেষ হয়না ;
বরঞ্চ নতুন ভাবে সাজতে হয়  খোঁপায় গুঁজে  সোনার কাঠি .
 আঘাত আছড়ে  পড়ার  আগে ঘুমিয়ে পরি, এলোমেলো সাংকেতিক
পাপ অবলীলায় রূপ পাচ্ছে জরায়ুতে।  ক্রমশ শরণার্থী বাড়ছে ......
সায়ান্হের ইশারায় তোমার হলদে চোখে  পরাবাস্তব মৌনতা ।
ভালবাসায় পরিযায়ী , যৌনতায় আস্ফালন, অনুভবে স্তব্ধতা ।




 

Saturday, 14 March 2015

নিজেকে লেখা চিঠিতে

পা বাড়াও পথিক  বিষন্নতা র নামতা ভুলে। 
এতটা মৃত্যু দেখার পর জেনে গেছ জীবনের মানে। 
গল্প লিখেছ বাতি ঘরে, মোমের আলোয় ছন্দ মিল,
চেনা পরিচয়ে তরুণ কিছু  মুহূর্তরা ঝিলমিল।
এই দেখো এখনো বেঁচে আছি  যুদ্ধবিরতিতে ,
ধোপে  টিকছেনা বস্তা পঁচা আবেগ অনিবার্য সহবাসে।
তবুও বাঁচ  , ইচ্ছে গুনে , সুখ দুঃখের  ভাগফলে ,
বিয়োগে অবসাদ , যোগ  এ কিঞ্চিত ভালবাসা, নিকোটিনের সংলাপে। 


Tuesday, 10 March 2015

রোজ ই যেমন হয়

আলু চচ্চড়ি , এসপ্রেসো কফি- সেন্টার টেবিল অব সেসন  ;
ওপ্রান্তে নির্ভেজাল তুমি , এপ্রান্তে মিথ্যার অনশন। 
আপত্তি না থাকলেও বিপত্তি বড় দায়। 
ডেস্টিনেশন এ তুমি নও , মুখ ঢাকা ভয়। 
পাশ ফেরে স্বপ্নেরা রঙিন মোটিফে। 
ঢেকে যাক অপ্রেম বাসী  কাগজে। 


 

Thursday, 5 March 2015

ON THE EVE OF BIRTH DAY

tomorrow is my birthday...so on the eve of the day, a small tribute to my mother for whom i am here....

****************************************************************************
amidst pain when i cry you are there.
when i have success , you smile.
when i remain in crises , you pat on my back
and say "think of the best , nothing else"
when i feel insecure, you give me your lap.
and when i simply do mischief,
you chide me and sometimes slap.

but it is you,,,,,,for whom i'm blessed!
neither phrase, nor sentence can depict
your quintessence.
for me , you are, my goddess.
YOU ARE MY GUIDE, PHILOSOPHER AND MINE DEAREST FRIEND.........
with watery eyes and smiling lips.......
a small tribute for you......
you are my MOTHER ......mine ESSENCE!

নির্ভয়া

আমার জন্য রং হবি ?
আমার জন্য কবিতা লিখবি?
না না , এক ব্যাগ নয় , এক মহাকাশও নয়।
একটা কবিতা ?

আমার কাছে স্বপ্ন আছে।
রং নেই , দলা পাকানো ইতিহাস।
মুঠো ভরা ক্ষোভ , অন্ধ পূর্বরাগ।
একটা ছবি এঁকেছি।

প্রেমিকা হবি ?
অথবা ভালবাসা ?
না না ওসব নেকামো তুলনা দেবোনা।
শুধু প্রেমিকা ?

আমার কাছে স্বপ্ন ছিলো।
বন্ধুতা , বিশ্বাস , নির্জনতা
পেরিয়ে নিজের হতে চাইতাম।
মানুষ হয়ে ওঠার গল্প লিখছিলাম ;

না - লেখা গল্প টা  কেউ  শেষ করেনি।
ছবি থেকে  ছায়াছবি হওয়ার পথে
ফেলে এসেছি ছবি , কবিতা , স্বপ্ন ,উপমা।

নাহ।  ইতিহাস সাথে  আছে।
নতুন আয়তনে নতুন যুক্তির জালে
তর্ক সাজিয়ে । তোমাদের ইতিহাসে
 নির্ভয়া অপরাধিনী।
প্রতিরোধে  আগামী।










Tuesday, 3 March 2015

কি ভাবে যেন

ভালোবাসা ফোঁটা  দেয় ,
 ধুলো মাখে বিচ্ছেদ,
কমদামী প্রেম চৈত্র  সেলে -
একলা হওয়ার  খেলায়
কিভাবে যেন ভয় হয়।

আজকে গল্প লিখছিনা। 
কলমের রক্তশূন্যতা !
চিন্তার ইস্ট্রোজেন খোঁজে  রিপ্লেসমেন্ট। 
কবিতার  অর্থশুন্যতায় ,
কি ভাবে যেন ভয় হয়।

 






Tuesday, 24 February 2015

IN BETWEEN

The distance between you and me- like gospel and gossip.
All about make believe with trusting lips and trysting alleys.
Oft the god speaks-of sacrifice, of gain, of promise;
And what you seek, upon it ,my hope relies. 
Compulsion is to live and necessity rests on lie and deny.
Memory finds alternative in forgetting ,  only fools cry!




 

Monday, 23 February 2015

বসন্তের আলাপ

সময় পেলে ভাবতে  পারি ভালো। 
পাঠিয়ে দেবো  শেষ বিকেলে বসন্তের ওই আলো। 
আরেকটু বসলে  দেরী কি  খুব হবে ?
হত্যাকারী তুমিও প্রেমী ,  কবিতা শানাও বুকে। 
এক প্রহরের চাঁদের গায়ে পলাশ মাখা ভুল। 
বিরক্তি টা বাদ দিয়ে দাও ,শরীর ডোবাক কূল। 
এইভাবে রোজ লিখতে পারি  রাত প্রহরের শেষে 
ঘাম ঝরানো ভীষণ ঘুমে তোমায় ভালোবেসে !


Sunday, 22 February 2015

জনতা জানে

 জনতা জানে লেভেল ক্রসিং ..
সিগনালে চোখ জরিপ করে 
জীবন মৃত্যু। 
রোজনামচার টিফিন বাক্স খুলে খেয়ে নেয় 
আলুনি বসন্ত।
জনতা জানে ছুরির অনুশীলন ,
রাজনীতি , মৌখিক পর্যটন, । 
ভাগাভাগি এবং  ঘৃণার গণতান্ত্রিকরণ।

 

যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...