আজ শেষ পিরিয়ড এ এইট এ ছিলাম।ঘুলঘুলি তে চড়াই দম্পতি বাসা করেছে বেশ কিছুদিন।ডিম পেড়েছে বোধহয়।ভালোই লাগে ক্লাসের মাঝে ওদের কিছমিচ।
তা আজ যখন পড়াচ্ছিলাম ভীষণ গরমের জন্য জানালা বব্ধ ছিল।দরজাও।হঠাৎ চোখের নিমেষে স্বামী চড়াই ফ্যান এর ব্লেডে ধাক্কা খেয়ে শেষ হয়ে গেলো কিচ্ছু বোঝবার আগেই।
যাইহোক মন ভীষণ খারাপ ।পড়ানোর সময়ে মন বসাতে পারছিলাম না।অবাক হলাম এরপর।স্ত্রী চড়াই পাখিটি বারবার বাসার কাছে যাচ্ছে ভয়ঙ্কর অস্থির হয়ে আছে। এদিক ওদিক ওড়াউড়ি শুরু করেছে। সেই অভিশপ্ত ফ্যান এর কাছে বারবার যাচ্ছে।বাধ্য হয়েই ফ্যান বব্ধ করলাম এতো গরম থাকলেও।
কিন্তু পাখিটার উদ্ভ্রান্ত অবস্থাটা গেলোনা।একবার বাসায় যায় আরেকবার বাইরে।খুঁজেই চলেছে...
বুঝলাম সভ্যতার দাম খুব কম নয় কিছু।