Friday, 27 May 2016

ওপাড়ে

বেড়ে গেছে আণবিক কণ্ঠরোধ।
পারমাণবিক হয়েছে সভ্যতা-বহু আগেই।
ইলেকট্রন প্রোটন রা সাইদ এর বাইনারি!
আমি সেজেছি নিউট্রন।
যদিও ঋণাত্মক আদপে।
ধাক্কা খাচ্ছে ধারণারা দেওয়ালে ।
প্রতিহিংসারা ধন্যাত্নক সজীব পর্দার ওপারে।

Thursday, 26 May 2016

দ্বন্দমূলক ছন্দমূলক

একটা হাত জানালা খোঁজে।
অন্য চোখ আটকায় পরিসীমা।
মেঘ যদিও নামছে বেশ দ্রুত
বৃষ্টি এসে মিলালো সীমানা।

সেই চোখটি র ঘুম নেই আজ
অবাধ্য ছাঁট নাড়ছে কড়া-
বিপদ ভারী আসলো বটে
কী বিড়ম্বনায় পড়া!

হাত নামলো স্বপ্ন ছুঁতে
জলে এঁকে আল্পনা।
মুহূর্তেরা আসলো কাছে
সঙ্গে নিয়ে ফিরলো গুমোট কথা।

সেই চোখটি ক্লান্ত এখন
ধূসর পাঁচিল দেখে।
হাতের মাঝে বৃষ্টি গোলাপ
সিক্ত রেখায় ঢেকে।

এক ঘরেতে পাশ ফেরে
চোখ ,অন্যতে হাত জাগে।
চোখের শাসন ফুরিয়ে গেলে
হাতের কলম বাঁচে।

সঙ্গে তুমি

সঙ্গে তুমি থাকো।
বৃষ্টিস্নাত বিকেলে চায়ের
কাপের মতো।
সঙ্গে তুমি আছো
গাছের ডালে আটকে
থাকা শেষ পাতাটির মতো।
সঙ্গে তুমি চলো,
পিছিয়ে পড়ার আগে
দুই হাত টা ধরো।
সঙ্গে তুমি বেঁচো
ঠোঁটের হিসেব বুঝিয়ে দিতে
রং তুলিটা ধরো।

Wednesday, 11 May 2016

দৃশ্যতই

ভয় পেয়েছি,যখন টিভি তে দেখেছি চোখ
খোবলানো লাশ।
থমকে গেছি দেখে কি করে দ্রুত রক্ত ওঠে
মুখে ;
বালুচরে আটকানো ঝিনুক উঁকি মারে
বরফি কাটা জানালার ওপারে।
জল দিয়ে মুছে ফেলা বাস্তব ইতিহাস হয়ে
প্রমান দিয়েছে জটিল কুটিল প্রশ্নের।
এত শাড়ী,সালোয়ার ছিঁড়ে ফেলেছে ঔপনিবেশিকতার মহামারী-প্রমানের অভাবে
সবই বেকসুর খালাস।
সব দেখেই চলেছি আমি।

সভ্যতার মর্গে চোখ খোলা জীবন্ত লাশ।

Monday, 18 April 2016

হাতের সাজ

একটা হাতে অনেক সাজ।
রং বেরং এর চুড়ি।
ঊল্কি একেছি দাম দিয়ে
মন ভোলানো ভারি।

অন্য হাতে  থাকুক শুধু
আরেকটি মুঠো .বিশ্বাস থাক
আঙ্গুল ছোঁয়া; সময় অসময়ে
আশ্বাসে বাচা মুহুর্তের খড়কুটো .

Tuesday, 19 January 2016

বিনিময় নয়

ঠিক সেই আনন্দ পাওয়া হয়ত মুশকিল।
আমি বলতে চাইছি বিনিময় নয়।
প্রতিবার 'দেওয়া'কিন্তু 'নেওয়া ' চায়।
অন্তত প্রত্যাশা র ব্যাপ্তি খামে বন্ধ রাখো;
মুঠোয় রেখেছি আশ্রয়
মধ্যবর্তী এক মুখী চিন্তার এটো ঠোট.
ঝুল বারান্দায় চড়ুই এর বাসা- পালক
খড় কুটো অবিন্যস্ত. ঘর বান্ধার পর
আবার গ্রিহ হীন হলে জানি কামড়ে ধরবে
শুকনো চউকাঠ:ফুসফুস টেনে নেবে ঘরের
গন্ধ .অতীতের অক্সিজেনে তুমি জীবন্ত হবে
কোনো এক দুপুরের বিরতি তে .
ফিরে পাবে আঙ্গুলে জড়িয়ে জাওয়া
দন্দবিহীন খোলা মাঠ ;আমারও ফাকা ফুসফুস .
ভরে নেবো সমান রং .
বিনিময় বাদ দিয়ে মিশে জাবে দিন
রাতের পরিসীমা,
আগামী অতীত অথবা বর্তমান.

Monday, 18 January 2016

Repay


Let me be like the cloud
to stretch my wings
hovering over the earth.
to look into the debts old enough,
and pay those with the hesitation
of staying cursed!

Emptiness and memories

Memories are dripping
on the window seal.
I ve settled the exchange between
brimming desire and empty empathy.
the freckles of sunrays dancing
upon the troubled time...
you've hold mine lips
with unexpected rigidity.
and fear of being known
haunts me like the display of terror
on the screen of empty reality.
and I am alive among the yawning
of million stupidity.

Sunday, 20 September 2015

তোমাকে [ সন্দীপের জন্য ]

শরীরের কাছে শিলালিপি লেখা ,ইচ্ছেরা ঘর গড়ে। 
কিছুটা পাওয়ার মাঝে হারানো শব্দ বৃষ্টি হয়ে নামে। 
তোমার আমার দ্বন্দ মূলক চাহিদা গুলোর পাল্টে দিলাম রূপ। 
সবটুকুই থাকলো বাকি , আরো কিছু ধারের খাতায় .....
আপাতভাবে একই ছাদের তলায় থেকে যাবে দুটো মূক। 
আবার যদি ফিরতে পারি , ফিরব তবে ঘুমের দেশে। 
স্পষ্ট করেই বলে দেবো  কি ভীষণ  শাস্তি পেলো 
ছোট্ট  নদী , লুকিয়েছে  তাই অচীন পুরে।


রেসলউসন

ছিন্ন বিছিন্ন অক্ষ্যরে মৃত্যুর খতিয়ান লিখি। 
টুকরো টুকরো শব্দে কান্না হাসি।
দু হাতে রং মাখা অজান্তে নয়। ..
জেনে বুঝেই দিচ্ছি  ফাঁকি। 
অলিক কল্পনায় ফিরছে যন্ত্রনারা !
সব কিছু জেনেও কেবল তুমি সতী সেজে থাকো,
না বুঝতে চাওয়ার নিরিখে। 
একলা কিছু যন্ত্রনার বাঁচছে 
আহত স্থিরতার অভিনয়ে। 
মিথ্যা বলব আরো দ্রুত দক্ষ্যতায় ......
তবুও হারবনা  , তোমার আমার শেষ পাঞ্জায়। 




যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়

  হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...