Memories are dripping
on the window seal.
I ve settled the exchange between
brimming desire and empty empathy.
the freckles of sunrays dancing
upon the troubled time...
you've hold mine lips
with unexpected rigidity.
and fear of being known
haunts me like the display of terror
on the screen of empty reality.
and I am alive among the yawning
of million stupidity.
Monday, 18 January 2016
Emptiness and memories
Sunday, 20 September 2015
তোমাকে [ সন্দীপের জন্য ]
শরীরের কাছে শিলালিপি লেখা ,ইচ্ছেরা ঘর গড়ে।
কিছুটা পাওয়ার মাঝে হারানো শব্দ বৃষ্টি হয়ে নামে।
তোমার আমার দ্বন্দ মূলক চাহিদা গুলোর পাল্টে দিলাম রূপ।
সবটুকুই থাকলো বাকি , আরো কিছু ধারের খাতায় .....
আপাতভাবে একই ছাদের তলায় থেকে যাবে দুটো মূক।
আবার যদি ফিরতে পারি , ফিরব তবে ঘুমের দেশে।
স্পষ্ট করেই বলে দেবো কি ভীষণ শাস্তি পেলো
ছোট্ট নদী , লুকিয়েছে তাই অচীন পুরে।

রেসলউসন
ছিন্ন বিছিন্ন অক্ষ্যরে মৃত্যুর খতিয়ান লিখি।
টুকরো টুকরো শব্দে কান্না হাসি।
দু হাতে রং মাখা অজান্তে নয়। ..
জেনে বুঝেই দিচ্ছি ফাঁকি।
অলিক কল্পনায় ফিরছে যন্ত্রনারা !
সব কিছু জেনেও কেবল তুমি সতী সেজে থাকো,
না বুঝতে চাওয়ার নিরিখে।
একলা কিছু যন্ত্রনার বাঁচছে
আহত স্থিরতার অভিনয়ে।
মিথ্যা বলব আরো দ্রুত দক্ষ্যতায় ......
তবুও হারবনা , তোমার আমার শেষ পাঞ্জায়।
টুকরো টুকরো শব্দে কান্না হাসি।
দু হাতে রং মাখা অজান্তে নয়। ..
জেনে বুঝেই দিচ্ছি ফাঁকি।
অলিক কল্পনায় ফিরছে যন্ত্রনারা !
সব কিছু জেনেও কেবল তুমি সতী সেজে থাকো,
না বুঝতে চাওয়ার নিরিখে।
একলা কিছু যন্ত্রনার বাঁচছে
আহত স্থিরতার অভিনয়ে।
মিথ্যা বলব আরো দ্রুত দক্ষ্যতায় ......
তবুও হারবনা , তোমার আমার শেষ পাঞ্জায়।
Monday, 20 July 2015
SO YOU [I] SPOKE
"I'm well, and so the tree is"-wrote the sideways dream.
As I was listening the humming note of the leisurely car
Drawing the sound of loneliness that has made the diagrams
Easily to be withered away on the pane of sliding glass.
Some obscure shoes admitted the perspiration of
Walking through the days and the nights embraced by the insomniac.
'I'm now behind the curtain"- confessed the narrowed memory.
Definitely the tongue wraped up history with
The layers of stories- heaped up fantasies. claiming the edge
Of delight and the crust of surprise ,nothing more
Could be cried for except the plates ,strewn with the smell
Of peeper and cigar and the slices of half-truths with dissoluble structure.
"I'm the question"-said the enigma.
Checking the scripts of thousand years' learning and spitting
At the explanations of ink, smoke and papers,it whispered the
Receding modalities -of idiosyncratic revolution and silenced desire.
Perhaps the underlines meant the troubles of standing in front of
The rings of fire.
Thus smiled You , actually I in disguise ,with extraordinary stupidity
And ridiculous insanity by and large.

Saturday, 13 June 2015
শেষ নেই
ক্রমে ক্রমে ছুরি ধারালো হলে বিন্দু খোঁজে ফোঁটা.....
অচেনা রোদ , পাতা হলুদ , বেসুরো নির্জনতা।
আদ্রতা শুষে মেঘ ভারী , কবিতায় শুন্যতা,
জরায়ুতে ক্লেদাক্ত ভ্রুণ , নষ্ট সময়ের রুদ্ধতা।
বাকি থাকা গলিপথের শেষে স্তব্ধতা,
প্রান্ত রেখা অলীক ,বৃত্তে সিসিফাস জনতা।
অচেনা রোদ , পাতা হলুদ , বেসুরো নির্জনতা।
আদ্রতা শুষে মেঘ ভারী , কবিতায় শুন্যতা,
জরায়ুতে ক্লেদাক্ত ভ্রুণ , নষ্ট সময়ের রুদ্ধতা।
বাকি থাকা গলিপথের শেষে স্তব্ধতা,
প্রান্ত রেখা অলীক ,বৃত্তে সিসিফাস জনতা।
Tuesday, 9 June 2015
মেঘের খোঁজে
আমার ইচ্ছে ঘুম বৃষ্টি হয়ে নামুক।
মাঝ মাঠে রিক্ত মানব , মেঘ -ভিড় বিলীন
না জানা ঠিকানায়।
শেষ যে কবে হয়েছিল মেঘ এর পথ ধরে একসাথে হাঁটা!
বাঁক পেরোনো আলের শেষে এক চিলতে ঘরে মেঘ থাকেনা।
গল্পের তোরঙ্গ খুলে মেঘ খুঁজি।
একনাগাড়ে এতই সূর্য্য প্রনামের ঘটা ?
কেন্দ্রবিন্দুর অবস্থান বদলের মাঝে জন্ম -মৃত্যু।
এক গন্ডুষ জলে আঁকা বাঁকা প্রতিবিম্বে নশ্বরতা।
আমার ইচ্ছে স্বপ্ন পাখা মেলুক, বৃষ্টি ভেজা ডানা।

Friday, 22 May 2015
এরকমই আমি
আমাকে ক্লান্ত করে মেঘলা বাতাস।
এক ঝাঁক পায়রা ডানা মেলে উড়ে যাওয়ার
পর ধূলোর গন্ধ মাখি।
ক্ষনকালে মুখ ঢেকে জন্মাচ্ছে স্বাধীনতা ,
আদপেই বুদবুদ ;ভাগাভাগি করতে পারি সময়।
শরীর অথবা সৃষ্টি ভাগ করলে শুন্য ফল।
তুমি ভাবতেই পারো উদারীকরণ ,
আমি পাশ ফিরে শুয়ে জানালার শিক.....!
অনেক ধরনের স্বপ্ন গভীরে অন্তর্লীন।
আমাকে ভাগ করতেই পারো অস্তিত্ব সীমান্তের কাঁটা-তারে।
তবুও মন অন্তহীন।

Monday, 13 April 2015
আমি /তুমি =বাদবাকী সব
ব্যাখ্যা ছাড়া সময় বালিয়াড়ির উপত্যকায়।
গল্পের প্রান্তরে একাকী আমি , জাফরী কাটা দেওয়ালে
ইতিহাসের প্রত্যাবর্তন। প্রশ্নের পরম্পরায় নীরব উত্তর।
একতরফা প্রমান দিতে দিতে ক্লান্তিকর রাজপথ শেষ হয়না ;
বরঞ্চ নতুন ভাবে সাজতে হয় খোঁপায় গুঁজে সোনার কাঠি .
আঘাত আছড়ে পড়ার আগে ঘুমিয়ে পরি, এলোমেলো সাংকেতিক
পাপ অবলীলায় রূপ পাচ্ছে জরায়ুতে। ক্রমশ শরণার্থী বাড়ছে ......
সায়ান্হের ইশারায় তোমার হলদে চোখে পরাবাস্তব মৌনতা ।
ভালবাসায় পরিযায়ী , যৌনতায় আস্ফালন, অনুভবে স্তব্ধতা ।

Saturday, 14 March 2015
নিজেকে লেখা চিঠিতে
পা বাড়াও পথিক বিষন্নতা র নামতা ভুলে।
এতটা মৃত্যু দেখার পর জেনে গেছ জীবনের মানে।
গল্প লিখেছ বাতি ঘরে, মোমের আলোয় ছন্দ মিল,
চেনা পরিচয়ে তরুণ কিছু মুহূর্তরা ঝিলমিল।
এই দেখো এখনো বেঁচে আছি যুদ্ধবিরতিতে ,
ধোপে টিকছেনা বস্তা পঁচা আবেগ অনিবার্য সহবাসে।
তবুও বাঁচ , ইচ্ছে গুনে , সুখ দুঃখের ভাগফলে ,
বিয়োগে অবসাদ , যোগ এ কিঞ্চিত ভালবাসা, নিকোটিনের সংলাপে।

Tuesday, 10 March 2015
রোজ ই যেমন হয়
আলু চচ্চড়ি , এসপ্রেসো কফি- সেন্টার টেবিল অব সেসন ;
ওপ্রান্তে নির্ভেজাল তুমি , এপ্রান্তে মিথ্যার অনশন।
আপত্তি না থাকলেও বিপত্তি বড় দায়।
ডেস্টিনেশন এ তুমি নও , মুখ ঢাকা ভয়।
পাশ ফেরে স্বপ্নেরা রঙিন মোটিফে।
ঢেকে যাক অপ্রেম বাসী কাগজে।
ওপ্রান্তে নির্ভেজাল তুমি , এপ্রান্তে মিথ্যার অনশন।
আপত্তি না থাকলেও বিপত্তি বড় দায়।
ডেস্টিনেশন এ তুমি নও , মুখ ঢাকা ভয়।
পাশ ফেরে স্বপ্নেরা রঙিন মোটিফে।
ঢেকে যাক অপ্রেম বাসী কাগজে।
Subscribe to:
Posts (Atom)
যাঁরা হঠাত করেই খাওয়াতে চায়
হাঁটু মুড়ে বসো, মুড়িমাখা হাতে দেবো- ঝাল মুড়ি। চিবিয়ে চিবিয়ে খাবে সাথে আচারের টুকরো আম। পা ছড়িয়ে বসো তারপর, মেলে দাও গল্পের শাড়ি। অবাক বিস্...
-
আমি ভালো বা ভালো না - এইসব ভাবতে ভাবতে কেটে গেলো সহস্র বছর. মিশেছিলাম সীতা হয়ে মাটির কোষে। নিরুপায় জন্ম অতিক্রান্ত হচ্ছেনা। গলিপথ, র...
-
এক - অতঃপর মাঝরাত পেরিয়ে আরেকটা দিন এলো . না , তার ঘরে নয় , পিচ ঢালা রাস্তার ওপর আলো পড়ে , আর কিছু অতসী ফুল কে ছু...