প্রাক্তন প্রেমিকার সামনে বসে একদা প্রেমিক। ভাগ্য খারাপ ভিড় ট্রেন বলে কোথাও বিকল্প সিট নেই। বাঁচিয়ে দিয়েছে স্মার্ট ফোনের ইন্টারনেট। কিন্তু ওই যে বলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়। চলন্ত ট্রেনে মাঝে2 নেট কেটে যায়।
প্রেমিকের অগত্যা ভরসা ওয়াই ফাই। যদি কেউ অন করে রাখে তো।সে ওয়াই ফাই অন করে সার্চ করে। পেয়েও যায় । প্রেমিকার ওয়াইফাই অন। বুকের মধ্যে রক্ত যেন বেশি মাত্রায় চলকে ওঠে প্রত্যাশা 90 লেখায়।বলা যায় ধুপ ধাপ। ওদিকে জানালার ধারে বসা প্রেমিকার চোখ আকাশের দিকে। বোঝা যাচ্ছেনা তাপ উত্তাপ এর বিক্রিয়া আদেও কিছু প্রক্রিয়া করছে কিনা।
প্রেমিক টি আড়চোখে তাকায়। ওয়াইফাই পেয়ে এদিকে ফেবু র মেসেজে জানান দিচ্ছে নতুন সম্পর্ক বেশ ভালো মতোই অক্সিজেন পেয়ে সচল।
নির্দিষ্ট স্টেশন আসে। প্রত্যাশা নেমে যায়। ওয়াইফাই ও কেটে যায়। আবার ইন্টারনেট সচল হয়।নতুন সম্পর্কে র নিরবিচ্ছিন্নতায় আকর্ষণ ক্রমশ বেড়েই চলে। ব্যস্ততার মাঝে, প্রচন্ড ভিড়ে হারিয়ে যেতে যেতেও দোলে ওঠে পুরোনো সম্পর্কের সুতো বাঁধা পুতুল।
কোনো মোবাইলে এ বেজে ওঠে
"তুমি রবে নীরবে হৃদয়ে মম"
No comments:
Post a Comment