কিছু কিছু মৃত্যু জীবন কে থামিয়ে ভীষণ জীবন্ত হয়ে ওঠে।
তর্ক বিতর্ক ছাপিয়ে জমে ওঠে ফুল।
শ্বাস প্রশ্বাস ইতিহাস হয়ে ওঠার পর
সাহিত্য খোঁজে দর্শন।
তারপর রূপকথা -অবিশ্বাস আধো বিশ্বাস।
প্রবাদ প্রতিম , মূর্তি হয়ে দাঁড়ায় চৌরাস্তার মোড়ে।
সূর্যের অবস্থানে ছায়া গলে পড়ে
পূবে, দক্ষিণে ,পশ্চিমে।
সেখানে আমি ,তুমি ,সে -আশ্রয় নেয়।
কিন্ত ছায়ার জন্ম রোধী রোদ
মূর্তির মাথার উপরে এলে
ক্লান্ত ভিখারিও ত্যাগ করে স্ট্যাচু র কঙ্কাল।
শহরের মিছিল ঝলসায় পাদদেশে।
নেতার বয়ান শানাচ্ছে বর্তমান।
হা -ঘরে জনতার চোখে নেতার জন্ম হয়।
মন্ত্রী ঘুমালে মূর্তির আবির্ভাব।
দৃশ্যতই দৈনিক ভাবলেশ হীনতায়।
No comments:
Post a Comment