ক্রুশে র অন্ধকার মুছে মোমবাতির ছায়া বাড়ায় মসিহার মৃদু হাস্য।
আফসোস ভুলে ছায়া ছিঁড়ে ঝালিয়ে নেওয়া
ছেলে ভোলানো নৈতিক উপমা।
মিওসিস বিভাজনে দল বাড়ে , নদীর বুকে মন্ত্র ছুঁড়ে
আত্মতৃপ্তি , পুণ্য গড়ার কারিগর হাত ধুয়ে পবিত্র
গন্ধ মেখে সাধু সাজে । মাথার নীচে প্রিয়তম
পুঁটলি বাঁধা অনুবিক্ষণিক ষড় রিপুর উপাচার , মহাশুন্যে
কুয়াশা ঝুলছে ;
পৃথিবী মহা প্রলয়ের পর হঠাত শান্ত হলে জেগে দেখবো
নোয়া আর মনু কবিতা লিখছে-
খেলা শুরু হবে , মৃত্যু বিহীন রক্তাক্ত জীবন
একদিন পৃথিবীর পরিসীমা কমিয়ে বদলে দেবে গতি।
পরজন্ম লাভের আশায় পাশ ফেরে ধার্মিক বিপন্নতা;
আশা -নিরাশা ভাঙ্গে গড়ে বাস্তবের কবিতা।

No comments:
Post a Comment